প্রধান খবর

ব্যক্তিস্বার্থে এসকে সিনহা বাংলাদেশকে কাঠগড়ায় দাঁড় করানোর অপচেষ্টা চালিয়েছেন:জাকারিয়া চৌধুরী

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী বলেছেন, ব্যক্তিস্বার্থে এস কে সিনহা বাংলাদেশকে কাঠগড়ায় দাঁড় করানোর অপচেষ্টা চালিয়েছেন। এটা দেশদ্রোহিতার সামিল। এ জন্যে তার বিরুদ্ধে মার্কিন আদালতে মামলার প্রস্তুতি চলছে। বাংলাদেশেও মামলা হওয়া উচিত।

৩০ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের তিতাস পার্টি হলে আয়োজিত নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, “যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অভিপ্রায়ে এসকে সিনহা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। সেটি এখনও মঞ্জুর হয়নি বলে বাংলাদেশের বিচার ব্যবস্থা তথা সরকারের বিরুদ্ধে নানা কল্পকাহিনী রটাচ্ছেন। বাংলাদেশে আইনের শাসন নেই- এ বিষয় আমেরিকান অভিবাসন কর্মকর্তা বা বিচারক যদি বিশ্বাস করেন তাহলে খুব সহজে তার আবেদন মঞ্জুর হবে। ক্ষমতাসীন সরকার ও সরকারি দলের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচারণার মধ্য দিয়ে ইতিপূর্বে অনেকে গ্রিনকার্ড পেয়েছেন।”

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ হোসেন সিরাজি, আবুল হুসেন, আলহাজ্ব আব্দুল কাদের মিয়া, যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার, মাহফুজ আহমেদ, উপদেষ্টা হাজী জাফরউল্লাহ, কুইন্স আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান চৌধুরী এবং সমীরুল ইসলাম বাবলু। যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দরুদ মিয়া রনেলও ছিলেন সেখানে।

এস কে সিনহার বিরুদ্ধে আমেরিকায় মামলার উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী। একটি ল’ ফার্ম ভাড়া করা হয়েছে এ মামলা পরিচালনার জন্যে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension