প্রবাস

ফ্লোরিডা স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: ফ্লোরিডা স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে উৎসব মূখর পরিবেশে পালিত হয়ে গেল ডিজিটাল বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন।অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা এবং উনার সফলতা ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানটি সভাপত্তিত করেন ফ্লোরিডা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ফুয়াদ জালাল এবং সন্চালনা করেন সাধারন সম্পাদক রাশেদ হোসেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক নওশাদ রহমান পবন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্লোরিডা আওয়ামীলীগের কোষাদক্ষ জনাব নাঈম খান দাদন, বক্তব্য রাখেন ফ্লোরিডা স্টেট স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারন সম্পাদক আফতাব হোসেন তারেক , সাংগঠনিক সম্পাদক সায়ম এবং মহিলা সাংগঠনিক সম্পাদক নিপা জালাল সহ অন্যান্যরা।অনুষ্ঠানের সমাপ্তি হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটার মাধ্যমে।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ফ্লোরিডার জনপ্রিয় সংগীত শিল্পী পাপ্পু আহমেদ এবং শোভন আনোয়ার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension