
ব্যারিষ্টার খোকনকে গুলি করায় ব্রুকলিনে প্রতিবাদ সমাবেশ
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: নোয়াখালী-১ আসনে বিএনপি’র দলীয় প্রার্থী এবং বিএনপির কেন্দ্রেীয় নেতা ব্যারিষ্টার মাহাবুব উদ্দিন খোকনের ওপর গুলিবর্ষণের ঘটনায় নিউইয়র্ক ব্রুকলিনে এক প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে গত ১৭ ডিসেম্বর (সোমবার) রাতে। শহীদ তৌহিদ স্মৃতি পরিষদ আয়োজিত এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় রাঁধুনী রেষ্টুরেন্টের সামনে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল আলম এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সুমন। এই প্রতিবাদ সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, বিএনপি নেতা মাকসুদুল চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা নোয়াখালীতে ব্যারিষ্টার খোকনকে লক্ষ্য করে ওসি’র গুলি করার ঘটনাকে বর্বরোচিত ও ন্যাক্করজনক অভিহিত করে বলেন, বর্তমান সরকারের পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে নির্বাচনে জয় ছিনিয়ে নিতে চায়। ব্যারিষ্টার খোকনের ওপর হামলা গণতন্ত্রের ওপর হামলা। তারা আরো বলেন, মানুষের ভোটের অধিকার হরণ করার আবারো ষড়যন্ত্র করছে ফ্যাসিষ্ট আওয়ামী সরকার। তারা বলেন-ব্যারিষ্টার মাহাবুব উদ্দিন খোকনের বুকে গলিবিদ্ধ হয়েছে। এর পাল্টা জবাব দেবে নোয়াখালীবাসী। গুলির জবাব ৩০ ডিসেম্বর দেয়া হবে ব্যালেটের মাধ্যমে। তারা সরকারকেত হুঁশিয়ারী করে দিয়ে বলেন-হত্যা-গুম-জেল-জুলুম-হামলা



