প্রবাস

ব্রঞ্চে ৩০ দিন শ্রীমদ্ভাগবত পাঠ

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: হিন্দু/সনাতন ধর্মের পবিত্রতম মাস, ধর্মের মাস, নিয়ম সেবার মাস, দামোদর মাস, কার্তিক মাস। এই দামোদর মাসে অধিকাংশ হিন্দুরা একাহার, নিরামিষ আহার, সাত্তিক আহার করে এবং সদা সর্বদা ধর্ম-কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করেন। তাই ব্রঙ্কে জ্যোৎসা রাণী দে, গোপাল কৃষ্ণ দাশ, গৌরাঙ্গ কৃষ্ণ মন্ডল, আনন্দ দাশসহ বয়োবৃদ্ধ এবং পরম ধার্মিক ব্যক্তিদের আগ্রহে গত ২রা কার্তিক ১৪২৫ বাংলা, ২০ অক্টোবর ২০১৮ ইং রোজ শনিবার থেকে ৩০ দিন  শ্রীমদ্ভাগবত পাঠ এর আয়োজন করেছেন।

২০ অক্টোবর রোজ শনিবার শুভংঙ্কর গাঙ্গুলীর বাসায়, ২১ অক্টোবর রোজ রবিবার সুধন চক্রবর্তীর বাসায়, ২২ অক্টোবর রোজ সোমবার বিষকারাণী সরকার এর বাসায়, ২৩ অক্টোবর রোজ মঙ্গলবার অঞ্জলী অধিকারীর বাসায়, ২৪ অক্টোবর গৌরাঙ্গ চন্দ এর বাসায়, ২৫ অক্টোবর জগদীশ রয় এর বাসায়, ২৬ অক্টোবর জ্যোৎসা রাণী দে এর বাসায়, ২৭ অক্টোবর রোজ শনিবার আনন্দ কুমার দাশ এর বাসায় এবং আগামী ২০ নভেম্বর পর্যন্ত  শ্রীমদ্ভভাগবত আলোচনা নিয়মিত অনুষ্ঠিত হবে।

শ্রীমদ্ভভাগবত পাঠ করছেন পন্ডিত শ্রী শুভংঙ্কর গাঙ্গুলী-৬৪৬-৭১৪-৫৩৬৭। বিগত পাঠে উপস্থিত ছিলেন সুধন চক্রবর্তী, শিউলী চক্রবর্তী, লিলি চক্রবর্তী, ¯েœহা গাঙ্গুলী, হিমু গাঙ্গুলী, গৌরাঙ্গ চন্দ, আনন্দ দাশ, স্বপন পাল, প্রফেসর সুধাংশু মন্ডল, প্রফেসর রবীন্দ্র নাথ গোপী, অঞ্জলি অধিকারী, জয়ন্তি দাশ, বিশকা রাণী সরকার, চিনু রাণী দেবী, জ্যোৎ¯œা রাণী দে, গোপাল চন্দ্র দাশ, গৌরাঙ্গ বাবু, শীব প্রসাদ ভৌমিক, গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, গুরুদাশী মন্ডল, মিতা বণিক, কানন বালা সুত্রধর, প্রিতিলতা বিশ্বাস, অর্পিতা রাণী দে, অর্জিতা সরকারসহ আরো অনেকে। প্রতি আলোচনার পর দেশবাসীর মঙ্গল কামনা করা হয়। পন্ডিত শ্রী শুভংঙ্কর গাঙ্গুলীসহ সকলেই আগামী ২০ নভেম্বর পর্যন্ত শ্রীমদ্ভাগবত পাঠ সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension