
ব্রডওয়েতে কমেডি ক্লাবে ক্যারোলাইনদের প্রত্যাবর্তন উদযাপন
জাহান আরা দোলন: রসিকতা নয়। ব্রডওয়ের ক্যারোলাইনরা রিওপেনিং উদযাপন করছে। আইকনিক এই কৌতুক ক্লাবে সোমবার ফিতা কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টাইমস স্কয়ারে পরিচালিত লাইভ বিনোদনের মধ্যে প্রথমসারির একটি ক্যারোলাইন এই উইকএন্ডে আবার খুলেছে। ক্লাবটি প্রথম চালু হয়েছিল ১৯৮২ সালে এবং কিংবদন্তি শিল্পীদের নিয়ে আয়োজন করে এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
মালিক ক্যারোলিন হির্চ বলেন. ‘খুব ভাল লাগছে! আমরা রিওপেনিং করতে যাচ্ছি এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসছি। আমি কতটা স্বস্তি পেয়েছি সেটা বোঝানো সম্ভব নয়। সবকিছু এখনই ঠিকঠাক করে ফেলার থেকে রিওপেনিং নিয়ে আমার বেশি টেনশন হচ্ছিল।’
গত বছর মার্চে মহামারীটি শুরু হওয়ার পর থেকে তাদের প্রথম শো ২৭ মে বৃহস্পতিবার ডনেল রলিংসের শিরোনামে চালু হতে যাচ্ছে।
রলিংস বলেছেন, ‘ক্লাবটিকে আবার চালু হতে দেখে এবং এই লোকটিকে বা ওই লোকটিকে আবার হাসাতে পারবে মনে করেই আমি ভীষণরকম উত্তেজিত।’
মহামারী চলাকালীন, তিনি অন্ধকার মেঘের কোণে রুপালি আলোর বিচ্ছুরণ দেখেছিলেন। রলিংস বছরের পর বছর রাস্তায় অনুষ্ঠানে সময় কাটানোর পরে প্রথমবারের মতো তার চার বছরের ছেলের সাথে একটা বছর সময় কাটাতে পেরেছিলেন। এমনকি তিনি অভিনয় করার একটা উপায়ও খুঁজে পান। ওহাইয়ো কর্নফিল্ডে তার পুরনো বন্ধু ডেভ চ্যাপেল পরিচালিত একটি ধারাবাহিক অনুষ্ঠানে অংশ নেন যেখানে ভক্তরা সামাজিক দূরত্বে থাকতে পারেন।
এখন থেকে ব্রডওয়ের ক্যারোলাইনরা আবার যথারীতি ব্যবসায়ে নেমে পড়বে।❐
এবিসি অবলম্বনে



