আন্তর্জাতিক

ব্রেক্সিট বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে যুক্তরাজ্যকে আনুষ্ঠানিক চিঠি

ইউরোপিয় কমিশন প্রত্যাহার (ব্রেক্সিট উইথড্রল এগ্রিমেন্ট) চুক্তির অধীনে দায়বদ্ধতা লঙ্ঘনের দায় শুক্রবার যুক্তরাজ্যকে আনুষ্ঠানিক নোটিশের একটি চিঠি পাঠিয়েছে। এটি যুক্তরাজ্যের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক লঙ্ঘন প্রক্রিয়ার সূচনা নিশ্চিত করে। এক মাসের মধ্যে যুক্তরাজ্যকে চিঠির জবাব দিতে হবে।

প্রত্যাহার চুক্তির (ব্রেক্সিট উইথড্রল এগ্রিমেন্ট) ৫ নং অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রত্যাহার চুক্তি থেকে সৃষ্ট বাধ্যবাধকতা পূরণের বিষয়টি নিশ্চিত করার জন্য ইউরোপিয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যকে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেই উদ্দেশ্যগুলো অর্জনে বাধাগ্রস্ত করতে পারে এমন কোনও পদক্ষেপ থেকে তাদের বিরত থাকতে হবে। উভয় পক্ষই প্রত্যাহার চুক্তি (ব্রেক্সিট উইথড্রল এগ্রিমেন্ট) থেকে উদ্ভূত কাজগুলো সম্পাদনে সৎ বিশ্বাসে সহযোগিতা করার বাধ্যবাধকতায় আবদ্ধ।

২০২০ সালের ৯ সেপ্টেম্বর, যুক্তরাজ্য সরকার তাদের সংসদে একটি বিল (যুক্তরাজ্য অভ্যন্তরীণ বাজার বিল) উপস্থাপন করে, যা গৃহীত হলে আয়ারল্যান্ড/উত্তর আয়ারল্যান্ডের প্রোটোকলকে প্রকাশ্যে লঙ্ঘন করবে।

কারণ এটি প্রত্যাহার চুক্তির (ব্রেক্সিট উইথড্রল এগ্রিমেন্ট) অধীনে প্রোটোকলের মূল ধারাগুলোকে যুক্তরাজ্যের কর্তৃপক্ষের আইনি প্রভাবকে উপেক্ষা করার অনুমতি দেবে। যুক্তরাজ্য সরকারের প্রতিনিধিরা এই লঙ্ঘনকে স্বীকার করেছেন। যুক্তরাজ্যের সরকার ইউরোপিয় ইউনিয়নের অনুরোধ সত্ত্বেও বিলের বিতর্কিত অংশগুলো প্রত্যাহার করতে ব্যর্থ হয়েছে।

প্রত্যাহার চুক্তির অধীনে বর্তমান ট্রানজেকশন প্রিয়ড দুপক্ষ যাতে একটি নতুন বাণিজ্য চুক্তি সম্পাদন করতে পারে সে বিষয়ে এবং সম্ভাব্য চুক্তির বিষয়টি যুক্ত রয়েছে। মতানৈক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় যেমন মৎস্য শিকার জোন এবং আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের সাথে সীমান্ত সংক্রান্ত কার্যক্রম, ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্য সরকার কোনও পক্ষই একে অন্যকে ছাড় দিতে নারাজ; ফলে তা কোনও ভাবেই সিদ্ধান্ত পৌঁছায় নি।

পয়লা অক্টোবর ইউরোপিয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েন বলেছেন, আমরা আমাদের ব্রিটিশ বন্ধুদের সেপ্টেম্বরের শেষের দিকে তাদের খুচরা অভ্যন্তরীণ বাজারের সমস্যাযুক্ত অংশটুকু বাদ দিতে বলেছি কিন্তু তারা সময় অতিবাহিত হওয়ার পরও সরিয়ে নেন নি।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেছেন, প্রত্যাহার চুক্তির পূর্ণ সময়োপযোগী বাস্তবায়নের জন্য কমিশন কঠোর পরিশ্রম চালিয়ে যাবে, কারণ আমরা আমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

গত ২৮ সেপ্টেম্বর তৃতীয় সাধারণ সভায় ইউরোপিয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট শেফকভিস আবারও যুক্তরাজ্যকে উক্ত বিল থেকে বিতর্কিত পদক্ষেপ প্রত্যাহার করার আহ্বান জানান। তবে যুক্তরাজ্য খসড়া আইনটি নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিশ্চিত করেছে।

যুক্তরাজ্য সরকারকে এ মাসের শেষ অবধি উক্ত আনুষ্ঠানিক নোটিশে তাদের মতামত জানাতে হবে এবং উক্ত মতামত প্রদান আলোচনার পরে অথবা যদি যুক্তরাজ্য নির্দিষ্ট সময়ে জবাব না দেয় তাহলে ইউরোপিয় ইউনিয়ন পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে কারণ দর্শানোর নোটিশ দিবে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension