আঞ্চলিক

ভাইকে হত্যার ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ

লক্ষ্মীপুরে ভাইকে হত্যার ভয় দেখিয়ে কিশোরী বোনকে ছয় মাস ধরে একাধিকবার ধর্ষণের অভিযোগে আব্দুর রশিদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার চরমনসা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভিকটিমকে পুলিশি হেফাজতে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অভিযুক্ত রশিদ সদর উপজেলার চরমনসা গ্রামের মৃত আব্দুর রবের ছেলে ও ভিকটিমের প্রতিবেশী এবং ৪ সন্তানের জনক।

পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, মানসিক প্রতিবন্ধী মা-বাবার কিশোরী কন্যার ওপর প্রতিবেশী আব্দুর রশিদের কুনজর পড়ে। এরপর ওই কিশোরীর ছোটভাইকে হত্যার ভয় দেখিয়ে ছয় মাস ধরে তাকে একাধিকবার ধর্ষণ করে আসছিল রশিদ। সম্প্রতি কিশোরীর পিরিয়ড বন্ধ হয়ে গেলে রশিদ ও ভিকটিমের বিষয়টি এলাকায় জানাজানি হয়।

পরে খবর পেয়ে ভিকটিম ও অভিযুক্তকে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় দুপুরে ভিকটিমের খালা আকলিমা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি জসীম উদ্দিন জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension