
ভাইরাল: বন্ধুত্বের কাছে হার মানছে রাজনৈতিক বিবাদের ছবি
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: বহুদিনের বন্ধু। কিন্তু তাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা৷ তাহলে কি ভোটের ময়দানে এতদিনকার বন্ধুত্বের ইতি ঘটবে ? কারণ এদের কেউ নরেন্দ্র মোদীর সমর্থক তো অন্যজন রাহুল গান্ধীর, আর একজন আবার বামেদের সমর্থক।
এটা কোনও নিদিষ্ট ঘটনা নয় আবার খুজে দেখলে এমন ঘটনা অনেক পাওয়া যাবে গোটা দেশ জুড়ে। রাজনৈতিক ভিন্নমতের কারণে অনেক সময়ই একে অপরের ব্যক্তিগত সম্পর্কগুলোকে নষ্ট হচ্ছে ৷ যেহেতু রাজনৈতিক মতোবিরোধ থেকে তর্ক ঝগড়া হতে হতে একেবারে ব্যক্তি আক্রমণ করে বসছে অনেকেই একে অপরকে।
This is what called true and incredible india. It happens only in kerala. Proud to be a mallu. Elections are over but friends stay forever. pic.twitter.com/rW9gI0EzAR
— mattathilbabu (@dhiyamshu) April 24, 2019
কিন্তু সেটা তো কাম্য নয়। এবার রাজনীতির কারণে বন্ধুত্ব নষ্ট কার উচিত হবে না। বরং ভিন্ন রাজনৈতিক মত নিয়ে একসঙ্গে চলার একটা উদাহরণ তুলে ধরলে কেমন হয় ? আর তেমন ছবি উঠে এসেছে সোশ্যাল মাধ্যমে ৷ এমন অদ্ভূত দৃশ্য দেখা গিয়েছে কেরালার রাস্তায়। সেখানে একটি গাড়িতে রাস্তা দিয়ে ছুটে চলেছে তিনটি রাজনৈতিক দলের পতাকা নিয়ে । যেন বন্ধুত্ব অটুট রেখে বিজেপি, কংগ্রেস, আর বাম সমর্থক উপভোগ করছে এই গণতন্ত্রের উৎসবটিকে৷। গাড়ির নম্বর প্লেট থেকেই বোঝা যাচ্ছে, গাড়িটি কেরালার।
আর এমন ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই প্রশংসা বন্যা বয়েছে। যা লক্ষ্য করা গিয়েছে প্রচুর শেয়ার, প্রচুর কমেন্টের মাধ্যমে। আসলে সকলেরই বক্তব্য, এমনটাই তো প্রকৃত গণতন্ত্রের ছবি হওয়া উচিত । বন্ধুত্ব আগে, রাজনীতি তর্ক বিতর্ক নিছক ক্ষুদ্র বিষয়।



