আন্তর্জাতিক

ভারতকে স্বস্তি দিয়ে নেপালের উপর থেকে হাত তুলল চিন

রূপসী বাংলা ডেস্ক: ক্রমশ ভারতকে ঘিরে ফেলার ছক চিনের! সে কারণে ক্রমশ ভারতের প্রতিবেশীদের দিকে হাত বাড়ানোর চেষ্টা করছে লালচিন। যদিও সেই ছক ভেস্তে দিল ভারত। নেপালের ১২০ কোটি ডলারের একটি রিজার্ভার প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নিল চিনের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা চায়না থ্রি জর্জেস ইন্টারন্যাশনাল।

কয়েকশ কোটি ডলারের প্রজেক্ট ছিল এটি। সংস্থার তরফে জানানো হয়েছে, ওই প্রকল্প মোটেও বাস্তবসম্মত নয়। আগামী বছরের মধ্যে ওই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু চিনা সংস্থা হাত গুটিয়ে নেওয়ার ফলে ওই প্রকল্পের ভবিষ্যৎ এখন অন্ধকারে। আদৌও ওই প্রকল্প হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

প্রসঙ্গত, প্রতিবেশী নেপালের সঙ্গে চিনের ক্রমশ সখ্য বাড়ছিল। যা নিয়ে বেশ উদ্বেগে ছিল ভারত। জলবিদ্যুৎ থেকে শুরু করে সড়ক নির্মাণ, কৃষি-উন্নয়ন, উৎপাদন শিল্পে চিন ক্রমশ আর্থিক সহায়তা করে যাচ্ছিল। আর সেদিকে ভালোরকমই ঝুঁকেছিল নেপালও।

যেভাবে নেপালকে চিন আর্থিক মদত দিচ্ছিল, তাতে ভারতের উদ্বেগ ক্রমশই বাড়ছিল। পুরো বিষয়টির উপর নজর রাখছিল ভারতও। কিন্তু চিনা সংস্থার এই সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি ভারতের। তবে এখনও নেপালের ইন্টারনেট থেকে শুরু করে একাধিক বিষয়ে সাহায্য করছে চিন। আগামীদিনে যাতে ভারত সেই জায়গা পায় সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে বিদেশমন্ত্রক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension