প্রধান খবরভারত

‘ভারতীয় বায়ুসেনাকে স্যালুট’

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: পুলওয়ামাকাণ্ডের ১২ দিনের মধ্যে যোগ্য জবাব পাকিস্তানকে৷ পাক অধিকৃত কাশ্মীরে বালাকোট সেক্টরে প্রত্যাঘাত আনল ভারতীয় বায়ুসেনারা৷ গুঁড়িয়ে দিল পাক জঙ্গি ঘাঁটি৷ ১২দিন পর ১২ টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান ধ্বংস করে দিল জঙ্গি সংগঠন জইশের কন্ট্রোল রুম৷ এই প্রত্যাঘাতে ৩০০ জঙ্গি খতম বলে জানা গিয়েছে৷

ভারতীয় বায়ুসেনার এই পদক্ষেপকে স্যালুট জানালেন কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী৷ তিনি ট্যুইট করেন-

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানানো হয়েছে যে মঙ্গলবার ভোর রাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় বায়ু সেনা। ভারতীয় যুদ্ধবিমান মিরাজ ২০০০-এর সাহায্যে এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। মুজফফরাবাদ সেক্টরের সকল জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। মোট এক হাজার কেজি বোমা বর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপরে হামলা চালায় এক জৈইশ জঙ্গি। আত্মঘাতী জঙ্গি আদিলের আক্রমণে প্রাণ হারান ৪০ জন আধা সেনা জওয়ান। যা নিয়ে শোকে কাতর হয়েছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী।

সেই সময় থেকেই পালটা বদলা নেওয়ার দাবি ওঠে। পুলওয়ামার জঙ্গি হামলার বদলা কেন নেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিষয়টি নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানউতোর। লোকসভা নির্বাচনের আগে যুদ্ধের জিগির তুলে আসলে রাজনৈতিক ফায়দা তোলা হচ্ছে বলেও অভিযোগ ওঠে মোদী সরকারের বিরুদ্ধে।

মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত হেনে পুলওয়ামাকাণ্ডের কড়া জবাব দিল ভারতীয় বায়ুসেনা৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension