
ভারত
ভারতীয় দম্পতি হজ্বের করতে টাকা জমিয়ে গরীবদের দিলেন
পবিত্র হজ্ব পালনের জন্য ১০ হাজার ডলার জমিয়েছিলেন ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরের আরিফ শাহ দম্পতি।
এ বছর হজ্ব পালনের জন্য সরকারিভাবে নিবন্ধন করেছিলেন। স্ত্রী-সন্তানসহ হজ্ব পালনের অনুমতি পেয়ে যারপরনাই খুশি হয়েছিলেন।
কিন্তু করোনার জন্য সৌদি সরকার এ বছর বাইরের কোনও দেশ থেকে কাউকে হজের অনুমতি দেয় নি।
তাই হজের জন্য জমানো সব টাকা গরিব-দুঃখীদের মধ্যে বিতরণ করে দিলেন আরিফ শাহ দম্পতি।
আরিফ শাহ (৪৮) বলেন, এ বছর আল্লাহ আমাদের জন্য হজ নসিব করেন নি। তাই জমানো সব টাকা আমরা করোনায় বিপর্যস্ত মানুষের মাঝে বিতরণ করছি।❑
আরব নিউজ



