
ভারত
ভারতের গুজরাটে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত
ভারতের গুজরাটে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
রোববার গভীর রাতে খেড়া জেলার নাদিয়াদের কাছে ৮ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে নাদিয়াদের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা সবাই অহমদাবাদের বাসিন্দা বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার খবর জানতে পেরেই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশ বাহিনী। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।❐
টাইমস অব ইন্ডিয়া



