ভারত

ভারতের পলাতক ব্যবসায়ী বিজয় মাল্যের সাজা ঘোষণা

ভারতের পলাতক ব্যবসায়ী বিজয় মাল্যের সাজা ঘোষণা করলেন সে দেশের সুপ্রিম কোর্টে। আজ সোমবার আদালত থেকে তথ্য গোপন এবং আদালত অবমাননার দায়ে মাল্যকে দুই হাজার টাকা জরিমানা এবং চার মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন দেশটির শীর্ষ আদালত।

ভারতের সুপ্রিম কোর্ট এটাও বলেছেন, জরিমানা সময়মতো জমা না দেওয়া হলে বিজয় মাল্যকে আরো দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

সুপ্রিম কোর্ট আরো জানান, নির্দেশ অগ্রাহ্য করে সন্তানদের প্রায় ৩১৭ কোটি ৬৩ লাখ টাকা পাঠিয়েছেন বিজয় মাল্য।

এদিকে তাকে ছয় হাজার ২০০ কোটির টাকারও বেশি ব্যাংকঋণ পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। বারবার নির্দেশ অমান্য করেও কোনো অনুশোচনা নেই মাল্যের। সে কারণে এই সাজা ঘোষণা করা হলো।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension