বিনোদনভারত

ভারতের পাঞ্জাবে মডেলকে গুলি করে হত্যা

ভারতের পাঞ্জাবে সাবেক এক মডেলকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার এক সপ্তাহ পর তার মরদেহ পাশের রাজ্য হরিয়ানার একটি খাল থেকে উদ্ধার করেছে ভারতীয় পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি) সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। নিহত ওই মডেলের নাম দিব্যা পাহুজা। তার বয়স ২৭ বছর।

পুলিশ জানায়, গত ২ জানুয়ারি দিব্যাকে পাঞ্জাবের গুরগাঁওয়ের একটি হোটেলে নিয়ে যান পাঁচ ব্যক্তি। এরপর সেখানে তাকে মাথায় গুলি করে হত্যা করেন তারা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হত্যার পর একটি গাড়িতে করে তার লাশ নিয়ে যাওয়া হয়। এরপর সেটি পাঞ্জাবের ভাকরা খালে ফেলে দেয়া হলে পানিতে ভেসে ভেসে প্রতিবেশী হরিয়ানা রাজ্যে চলে যায়।

হরিয়ানার তোহনা থেকে গুরুগ্রাম পুলিশের একটি দল দিব্যার মরদেহ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর ছবি পাঠালে বিষয়টি নিশ্চিত করে দিব্যার পরিবার। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারতীয় পুলিশ আরো জানায়, হোটেল মালিককে অশ্লীল ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগে দিব্যাকে হত্যা করা হয়েছে। তৎকালীন প্রেমিক ও গুরুগ্রামের গ্যাংস্টার সন্দীপ গাদোলির ভুয়া এনকাউন্টারে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সাল থেকে কারাগারে ছিলেন দিব্যা। তবে গত বছরের জুনে তিনি জামিনে ছাড়া পেয়েছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension