আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

মার্কিন জোটের বিরুদ্ধে পাল্টা হামলা ইয়েমেনিদের

হুতিদের জাহাজে লোহিত সাগরে ‍হামলার প্রতিবাদে ইয়েমেনে হামলা চালানো শুরু করেছে মার্কিন জোট। তবে এ জোটের বিরুদ্ধে এবার পাল্টা হামলা চালিয়েছে হুতিরা।

শনিবার (১৩ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা জানান, ওয়াশিংটন আশঙ্কা করছে যে পশ্চিমাদের ক্ষেপণাস্ত্র দিয়ে অব্যাহত দুই রাত হামলার ফলে হুতিরা আবার হামলা চালাবে। তারা ব্রিটিশ-মার্কিন জোটের হামলার জবাবে অন্তত একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে জয়েন্ট স্টাফ ডিরেক্টর অব অপারেশন লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সিমস সাংবাদিকদের বলেন, হুতিরা একটি হামলা চালালেও তাদের জোট ১৬টি লক্ষে হামলা চালিয়েছে। এসব হামলায় ১৫০ টির বেশি গোলা ছোড়া হয়েছে।

তিনি বলেন, তাদের বক্তব্য বেশ জোরালো এবং বেশ উগ্র। আমরা আশংকা করছি যে, তারা বেশ কয়েকটি হামলা চালাতে পারে। তবে আমরা আশা করব যে, তারা বাড়াবাড়ি করবে না। তারা যে কোনো কিছু করলে তার মোকাবিলার জন্য আমরা প্রস্তুত।

সিনেটের আর্মড সার্ভিস ও বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য টিম কাইনি বলেন, তিনি যুদ্ধের ব্যাপারে উদ্বিগ্ন। গত ২৫ বছর ধরে মধ্যপ্রাচ্যে যে কোনো সংঘাতের বিরুদ্ধে মার্কিন সেনারা গভীরভাবে সম্পৃক্ত রয়েছে।

এর আগে, শুক্রবার রাতে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে একের পর এক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। লোহিত সাগরে বিদেশি জাহাজে হুতিদের হামলার সক্ষমতা খর্ব করতে তাদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলার কথা জানিয়েছে দেশ দুটি। তবে মার্কিন ও ব্রিটিশ হামলাকে ‘বর্বর’ বলে অভিহিত করেছে গোষ্ঠীটি। এমনকি হামাসের মিত্র হুতি বিদ্রোহীরা জানিয়েছে, হামলা সত্ত্বেও ইসরায়েলগামী জাহাজে আক্রমণ অব্যাহত থাকবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension