
ভারত
ভারতে আবারও রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, কমপক্ষে ১২ জন নিহত
ভারতে আবারো রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গুজরাটের ভারুচ জেলার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন শ্রমিক।
ভারুচ জেলার দাহেজ এলাকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল-১ এ বুধবার বিকালে (৩ জুন) একটি বয়লার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারুচ জেলার কালেক্টর এমডি মোদিয়া বলেন, এগ্রো ক্যামিকেল কোম্পানিতে বিস্ফোরণে ৪৫-৫০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের সময় কারখানাটির ভেতরে প্রায় ২৩০ জন শ্রমিক উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ভারুচের পুলিশ সুপার আর ভি সুদাসামা বলেছেন, কয়েকজনের মরদেহ কারখানা থেকে উদ্ধার করা হয়েছে। বাকিদের মৃত্যু হয়েছে হাসপাতালে। ⛘



