
ভারত
ভারতে একদিনে ২৪ হাজার করোনা আক্রান্ত, মৃত্যু ৬১৩
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪,৮৫০ জন।একইসময়ে দেশটিতে ৬১৩ জনের মৃত্যু হয়েছে প্রাণঘাতী এ ভাইরাসে।
৫ জুলাই রবিবার এ সংখ্যা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
ফলে এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬,৭৩,১৬৫ জনে। অপর দিকে মোট মারা গেছেন ১৯,২৬৮ জন।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার তুলনায় মাত্র ১,৪০০ জন কম আক্রান্ত হয়েছে দেশটিতে।
৫ জুলাই রবিবার সকাল পর্যন্ত জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যমতে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মারা ৫ লাখ গেছে ৩০ হাজারেরও বেশি মানুষে। এছাড়া আক্রান্তের বেড়ে দাঁড়িয়েছে ১,১২,৩৯,৩৭৮ জনে। ⛘



