ভারত

ভারতে কবরে ছুঁড়ে ফেলছে করোনায় মৃতের লাশ (ভিডিও)

সরকার নির্দেশিত পদ্ধতিতে যথাযথ সতর্কতা অবলম্বন না করে অমানবিকভাবে ছুঁড়ে ফেলা হচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ব্যক্তির দেহ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ঘটনার ভিডিও। এরপর থেকেই শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

রোববার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পুন্ডুচেরিতে। ইতোমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) পরা চার স্বাস্থ্যকর্মী অ্যাম্বুলেন্স থেকে মরদেহটি বের করে আনছেন। এরপর শেষকৃত্য স্থানে নিয়ে ছুঁড়ে ফেলছেন মৃতদেহটি।

ভিডিওতেই দেখা গেছে, ঘটনাস্থলে উপস্থিত এক কর্মকর্তার অনুমতি নিয়েই এভাবে মরদেহ ছুঁড়ে ফেলেছেন ওই চারজন।

অভিযোগ উঠেছে, করোনায় মৃতদের দেহ শেষকৃত্য স্থানে পৌঁছানোর ক্ষেত্রে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত বিধি মানেন নি ওই স্বাস্থ্যকর্মীরা। পলিথিনে না পেঁচিয়ে শুধু সাদা কাপড়ে ঢেকে মরদেহটি নিয়ে আসা হয়েছে।

অথচ সংক্রমণ প্রতিরোধে করোনা রোগীরে মরদেহ পা থেকে মাথা পর্যন্ত পলিথিনের মুড়ে বহনের নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, মরদেহ অত্যন্ত ধীরে-সুস্থে মাটিতে রাখারও নির্দেশনা রয়েছে। কিন্তু এক্ষেত্রে তার কোনটািই মানা হয় নি।

‘ইন্ডিয়া এগেইনস্ট করাপশন’ নামেএকটি মানবাধিকারসংস্থা বলছে, মরদেহের সঙ্গে এমন অমানবিক আচরণ ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারার পরিপন্থী। এ ক্ষেত্রে অভিযুক্ত স্বাস্থ্যকর্মী ও তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের শাস্তি হওয়া উচিত। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension