অর্থনীতি ও বাণিজ্যপ্রধান খবরবাংলাদেশ

জরুরি বিমান পাঠিয়ে বাংলাদেশ থেকে ওষুধ নিয়ে গেল নাইজেরিয়া

জরুরি বিমান পাঠিয়ে বাংলাদেশ থেকে রেমডিসিভির (Remdesivir) ও রেমিভির (Remivir) সংগ্রহ করেছে নাইজেরিয়া।

নাইজেরিয়ার একজন গভর্নর করোনা আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ায় তার চিকিৎসার জন্য সে দেশের সরকারের পক্ষ একটি চার্টার্ড বিমান পাঠিয়ে এ ঔষধ সংগ্রহ করা হয়। রোববার বিকাল ৫টায় বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং ঔষধ নিয়ে কিছুক্ষণের মধ্যেই ঢাকা ত্যাগ করে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবর জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. তৌহিদুল ইসলাম জানান, নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে ওনিয়ামা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে গত ৬ জুন গভীর রাতে ফোন করে এ বিমানটি ঢাকায় অবতরণের বিষয়ে অনুমতিসহ এ বিষয়ে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ করেন।

নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে রওনা হয়ে বিমানটি জেদ্দা হয়ে রোববার বিকাল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঔষধ সংগ্রহ করে বিমানটি অল্প সময়ের মধ্যে নাইজেরিয়ার উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করে।

তৌহিদুল ইসলাম আরও জানান, রেমডিসিভির, রেমিভির, স্বল্প সংখ্যক পিপিই ও অন্যান্য চিকিৎসা সামগ্রী স্যাম্পল হিসেবে এ সময় সংগ্রহ করা হয়।

এ ঔষধের কার্যকারিতা সাপেক্ষে নাইজেরিয়ার সরকার সেদেশে এ সব ঔষধ ও চিকিৎসা সামগ্রী বাংলাদেশ থেকে আমদানি করতে চায়।

বাংলাদেশের গার্মেন্টস মার্কেটিং কোম্পানি ভূঁইয়া ইন্টারন্যাশনালের সিইও কবির আহমেদ ভুঁইয়ার মাধ্যমে এসব সামগ্রী বাংলাদেশ থেকে সংগ্রহ করে নাইজেরিয়ার সরকার। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension