প্রধান খবরভারত

ভারতে করোনাভাইরাস প্রতিরোধে ‘জনতা কারফিউ’

করোনাভাইরাস মোকাবিলায় ভারতে কারফিউ জারি করা হয়েছে।বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কারফিউয়ের ঘোষণা দেন।
 
মোদি বলেন, আগামী রোববার সকাল ৭ থেকে রাত ৯টা পর্যন্ত ভারতজুড়ে ‘জনতা কারফিউ’ জারি হবে। কোনও প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ কোথাও যাবেন না ৷
 
বৃহস্পতিবার রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণে দেন মোদি। তিনি বলেন, দুধ, ওষুধপত্র, খাবার সব জরুরী জিনিসই পাওয়া যাবে৷ সবাই ঝাঁপিয়ে পড়ে এগুলো কিনতে যাবেন না৷
 
প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘দেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সংকট এখনও কাটে নি। এই পরিস্থিতিতে আমি আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিতে চাই। ভারতে করোনার প্রভাব পড়বে না তা ভাবা ভুল। মহামারি ঠেকাতে নিজের কর্তব্য পালন করব। নিজেরা সচেতন হব, অপরকে সংক্রমণের হাত থেকে বাঁচাব। সকলকে সুস্থ রাখার জন্য সামাজিক দূরত্ব তৈরি করতে হবে। ভিড় থেকে দূরে থাকতে হবে। কয়েক সপ্তাহ খুব জরুরি কাজ ছাড়া বাইরে বের হবেন না। রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে জনতা কারফিউ।’
 
করোনাভাইরাস সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। ভারতেও এর প্রভাব পড়তে শুরু করেছে। এরই মধ্যে দেড়শোরও বেশি মানুষ দেশের বিভিন্ন রাজ্য মিলিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন চারজন। ♦
 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension