ভারতে গর্ভবতী হাতিকে বাজি ভরা আনারস খাইয়ে নিষ্ঠুরভাবে হত্যা (ভিডিও)
কেরালার মালাপ্পুরম জেলায় গর্ভবতী এক হাতিকে আনারস খেতে দেয় স্থানীয়রা। সে আনারসের ভেতর বাজি ভরে দেয় তারা। সে বাজি আনারস খেয়ে হাতিটির মুখ ও জিভ ছিন্নভিন্ন হয়ে যায়। তারপর ধীরে ধীরে মারা যায় পড়ে হাতিটি।
জানা গেছে, গর্ভবতী ওই হাতিটি বনে খাবারের অভাবে লোকালয়ে ঢুকে পড়েছিল। খাবারের খুঁজছিল। সে সময় হাতিটির মুখে তুলে দেওয়া হয় বাজি ভরতি আনারস। হয়ত গর্ভের সন্তানের জন্যে সেই আনারসটি খেয়ে নেয় হাতিটি। এর পরপরই আনারসটি হাতিটির মুখের অভ্যন্তরে বিস্ফোরিত হয়। ছিন্নভিন্ন হয়ে যায় হাতিটির মুখ ও জিভ।
ঘটনাটি ঘটেছে উত্তর কেরালার মালাপ্পুরম জেলায়। বনকর্মীরা জানিয়েছেন, হাতিটি বন থেকে লোকালয়ে চলে এলেও সে মানুষকে অত্যন্ত বিশ্বাস করত। তাই মানুষের দেওয়া সেই বাজি ভরা আনারস খেয়েও সে লোকালয়ে ছুটে বেড়িয়েছে কিন্তু কোনও বাড়িঘর কিংবা মানুষের কোনও ক্ষতি করে নি।
ওই অবস্থায় হাতিটি পৌঁছে যায় ভেলিয়ার নদী পর্যন্ত। জলের খোঁজ পেয়েই সে চুপচাপ দাঁড়িয়ে পড়ে নদীর মাঝে। আর সেই দাঁড়িয়ে থেকেই হাতিটির মৃত্যু হয়।
এ ঘটনায় ভারত জুড়ে হৈচৈ পড়ে গেছে। নিন্দার ঝড় উঠেছে প্রশাসনে। ইতোমধ্যে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে প্রশাসন। অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ধারা অনুসারে মামলা দায়ের করা হয়।
কিন্তু পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নি। হাতির অট্পসি রিপোর্ট হাতে পেয়েছেন বন দফতরের কর্তারা। মর্মান্তিক এই ঘটনার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন অনেকেই।
ঘটনার নিন্দা করেছেন সাংসদ মিমি চক্রবর্তী, ক্রিকেটার মিতালি রাজ ও শ্রদ্ধা কাপুর।
হাতি তাড়াতে বিভিন্ন জায়গায় বিষ্ফোরক ব্যবহার করা হয়। বিস্ফোরণের শব্দে হাতিরা ফসলের কাছাকাছি আসতে পারে না। কিন্তু এমন ঘটনা কখনও শোনা যায় নি।
বনবিভাগের কর্মকর্তা মোহন কৃষ্ণন লিখেছেন, দুটি কুনকি হাতি দিয়ে নদী থেকে এই হাতিটিকে তোলার চেষ্টা হলেও হাতিটি কোনও সাড়াশব্দ করে নি। নদীতে ওভাবে দাঁড়িয়ে থেকেই মারা যায়। মৃত্যুর পর তার দেহ ট্রাকে করে জঙ্গলে নিয়ে যান বনবিভাগের কর্মীরা, সেখানেই দাহ করা হয় হাতিটিকে। ⛘



