ভারত

ভারতে দুই ট্রাক বিস্ফোরক লুট, রাজ্যে ব্যাপক আতঙ্ক

ভারতের ওড়িশা রাজ্যে দুই ট্রাক বিস্ফোরক লুট করেছে মাওবাদী বিদ্রোহীরা। এ ঘটনার পর রাজ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লুটের সঙ্গে জড়িতদের ধরতে চিরুনি অভিযান চালচ্ছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। সূত্র : এনডিটিভি।

ঘটনাস্থলে গেছেন ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি দল। এছাড়া ঘটনা তদন্তে রাজ্যের পুলিশ প্রধানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তরা সেখানে অবস্থান করছেন। তাদের পাশপাশি কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) একটি দলও ঘটনাস্থলের কাছে অবস্থান করছে।

ওড়িশার ওয়েস্ট রেঞ্জের উপ-পুলিশ প্রধান ব্রিজেশ রায় বলেছেন, এটি ছিল মাওবাদীদের দুঃসাহসিক একটি লুট। সশস্ত্র মাওবাদীরা গত ২৭ মে একটি বেসরকারি সংস্থায় নিয়ে যাওয়ার সময় দুই ট্রাক বিস্ফোরক লুট করতে সমর্থ হয়। সেগুলোর মধ্যে ২০০টি বাক্সে গেলাটিন ছিল।

লুটের ঘটনার পর সেখানকার কে বালাং থানায় মামলা দায়ের করা হয়েছে। এত বিস্ফোরক পরিবহনের সময় প্রয়োজনীয় নিরাপত্তার কোনো ঘাটতি ছিল কিনা এখন সেটি তদন্ত করা হচ্ছে।

এ ঘটনার পর ওড়িশার স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসেছে। সেখানে বিস্ফোরকের যেসব গুদাম আছে সেগুলোতে নিরাপত্তা নিরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এরমাধ্যমে খুঁজে বের করা হবে এই পদার্থগুলো কোনো সশস্ত্র গোষ্ঠীর হাতে যাচ্ছে কিনা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension