ভারত

ভারতে মুসলমানের সংখ্যা এখন ১৯ কোটি ৭০ লাখ

ভারতে মুসলমানের সংখ্যা এখন ১৯ কোটি ৭০ লাখ। তৃণমূল সংসদ সদস্য মালা রায়ের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ভারপ্রাপ্ত মন্ত্রী স্মৃতি ইরানী। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এ বিষয়টি ওঠে।

মন্ত্রী জানান, ভারতের জনসংখ্যা এখন ১৩৮ কোটি ২০ লাখ। কিন্তু শতাংশের হিসেবে মুসলিম জনসংখ্যা বাড়েনি। সংখ্যায় যদিও তা আড়াই কোটি বেড়েছে।

মন্ত্রী জানান, ২০১১-এর শেষ লোক গণনার সময় ভারতে মুসলমানের সংখ্যা ছিল ১৭ কোটি ২০ লাখ। মুসলমানদের মধ্যে শিক্ষার বিস্তার হয়েছে বলে মন্ত্রী জানান। বৃত্তিমূলক শিক্ষা নেয়ার প্রবণতা বেড়েছে। তিনি বলেন, আধুনিক মুসলিমদের অধিকাংশই জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থায় বিশ্বাসী।

এর ফলে আগের মতো মুসলিম জনসংখ্যা আর বাড়ে না। মুসলমানরা বহুবিবাহেও আর বিশ্বাসী নন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension