আন্তর্জাতিকভারত

ভারত-চীন সীমান্তে ভারতীয় বিশেষ বাহিনীর সদস্য নিহত, আবারও উত্তেজনা

ভারত-চীন সীমান্তে নতুন করে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভারতের বিশেষ বাহিনীর তিব্বতীয় বংশোদ্ভূত এক সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার তিব্বতের এক প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন।

হিমালয় সীমান্তে বিশেষ বাহিনীর ওই সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এমন এক সময় এই মৃত্যুর খবর এলো যখন গত ৪৮ ঘণ্টায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে।

ভারতের অভিযোগ, লাদাখের প্যাংগং লেকের এলাকায় ভারতীয় সেনাদের উস্কানি দেয়ার চেষ্টা করেছে চীনা সেনারা। তবে চীন দাবি করেছে, এ ধরনের কোনো কিছুই করেনি তারা।

কোনও পক্ষই বিশেষ বাহিনীর ওই সদস্যের নিহত হওয়ার খবর স্বীকার করেনি। তবে নির্বাসনে থাকা তিব্বত পার্লামেন্টের একজন সদস্য নামঘায়াল দোলকার লহাগাড়ি বার্তা সংস্থা এএফপি বলেছেন, শনিবার রাতে ‘সংঘর্ষে তিব্বতীয় বংশোদ্ভূত এক সৈন্য নিহত’ হয়েছে।

ওই ঘটনায় বিশেষ বাহিনীর আরও একজন সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি। স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সে বহু জাতিগত তিব্বতিয়ান কর্মরত আছে। চীন যে তিব্বতের মালিকানা দাবি করে, তার বিরোধিতায় তারা ভারতীয় বাহিনীতে যোগ দিয়েছে।

এর আগে গত জুনে লাদাখে ভয়াবহ এক সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতীয় ও চীনা বাহিনী। ওইদিনের সংঘর্ষে ভারতের ২০ জন সেনাসদস্য নিহত হয়। তবে চীনের কতজন সেনাসদস্য হতাহত হয়েছে তা জানায়নি বেইজিং।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension