যুক্তরাষ্ট্র

ভারত মহাসাগরে ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান: যুক্তরাষ্ট্র

মার্কিন প্রতিরক্ষা দপ্তর দাবি করেছে, শনিবার ভোরে ইরান থেকে উৎক্ষেপণ করা ড্রোন ভারত মহাসাগরে একটি রাসায়নিক ট্যাঙ্কারে আঘাত হেনেছে। পেন্টাগনের মুখপাত্রের বরাত দিয়ে রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ওই মুখপাত্র বলেছেন, ‘লাইবেরিয়ার পতাকাবাহী, জাপানি মালিকানাধীন এবং নেদারল্যান্ডস পরিচালিত চেম প্লুটো নামের রাসায়নিক ট্যাঙ্কারটিতে স্থানীয় সময় সকাল ১০ টায় ভারতের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে থাকা অবস্থা আঘাত হানা হয়, ইরান থেকে একমুখী হামলা চালানো হয়েছে।’

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং জাহাজ চলাচল পথে নতুন ঝুঁকি তুলে ধরে।

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, এটি ২০২১ সাল থেকে বাণিজ্যিক জাহাজে সপ্তম ইরানি হামলা।’

জাতিসংঘে ইরানি প্রতিনিধি দলের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করার অনুরোধের জবাব দেননি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension