প্রধান খবরবাংলাদেশ

ভিকারুননিসার নতুন অধ্যক্ষ হাসিনা বেগম

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন কলেজ শাখার সহকারি অধ্যাপক হাসিনা বেগম।  পাশাপাশি প্রভাতী শাখার প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে মহসিন তালুকদারকে।

গতকাল ৭ নভেম্বর শুক্রবার রাতে এ তথ্য জানান গভর্নিং বডির চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার। নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার পর শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশে অধ্যক্ষ, প্রভাতী শাখার প্রধান ও এক শ্রেণী শিক্ষককে বরখাস্ত করা হয়। ফলে স্কুলের দুটি পদ শূণ্য হয়।

গেল ২ ডিসেম্বর রোববার পরিক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করে অরিত্রী  নকল করেছেন বলে অভিযোগ আনে ভিকারুননিসা নূন স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনায় পরদিন সোমবার তার বাবাকে ডেকে এনে অপমান করা হয়।  পরে বাবার অপমান সহ্য করতে না পেরে মেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেন অরিত্রীর বাবা দিলীপ অধিকারী।

এ ঘটনায় মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন থানায় ‘আত্মহত্যার প্ররোচণাকারী’ হিসেবে তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন অরিত্রীর বাবা।  মামলার আসামিরা হচ্ছেন-অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি শিক্ষিকা হাসনা হেনা।  বর্তমানে মামলায় গ্রেফতার শ্রেণি শিক্ষক হাসনা হেনা কারাগারে রয়েছেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension