আন্তর্জাতিকবাংলাদেশ

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়

তিন দিনের সফরে ঢাকা পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভ্যর্থনা জানান।

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এরপর তাকে গার্ড অব অনার প্রদান করেন সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকশ দল।

স্বাধীনতা সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে তিনি ঢাকা এসেছেন। ভুটানের রাজার প্রতিনিধি হয়েই তার এই বাংলাদেশ সফর। সফরে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়াবলী আলোচনা হওয়ার কথা রয়েছে।

২০১৮ সালে ভুটানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পান লোটে শেরিং। তার শিক্ষা জীবনের বড় একটি সময় বাংলাদেশে কাটিয়েছেন। ১৯৯১ সালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ২৮তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে তার মেডিক্যাল শিক্ষা জীবন শুরু।

১৯৯৯ সালে এমবিবিএস পাস করে ঢাকায় সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে এফসিপিএস কোর্স করেন। ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশে ছিলেন লোটে শেরিং।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension