আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ঘোষণা ছাড়াই আফগানিস্তানে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী!

স্থানীয় সময় রবিবার (২১ মার্চ) হুট করে আফগানিস্তানে সফরে আসেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তবে আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় সংবাদমাধ্যমে খবর আসে একটু দেরিতে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার পর প্রথমবার আফগানিস্তান সফর করছেন তিনি। তবে এ সফরের মূল কারণ সম্পর্কে কোনো স্পষ্ট কারণ জানায়নি যুক্তরাষ্ট্র।

বিবিসি জানায়, এই সফরে অফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানির সঙ্গে দেখা করছেন লয়েড অস্টিন। সফরের আগে এক বিবৃতিতে তিনি বলেন, আফগানিস্তানে সহিংসতা বন্ধ করতে চায় বাইডেন প্রশাসন। সমঝোতায় কাজ না হলে কূটনৈতিকভাবে সেই চেষ্টা করা হবে।

গত সপ্তাহে জো বাইডেন এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে জানান, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে নির্ধারিত সময়সীমা মেনে চলা কঠিন হতে পারে। তবে সেনা মোতায়েনের সময় বাড়লেও সেটা বেশি দিন স্থায়ী হবে না।

আর আফগানিস্তান সরকার জানায়, আফগানিস্তানে সহিংসতার বাড়ায় দুপক্ষই উদ্বিগ্ন। পরিস্থিতির স্থায়ী সমাধানের ওপরেই জোর দিচ্ছে দুপক্ষ। তবে সেনা মোতায়েনের সময় বাড়ানো নিয়ে বাইডেনের বক্তব্য নতুন সংশয়ের সৃষ্টি করে।

পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্রকে ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তালেবান। যদিও সেনা প্রত্যাহারের বিষয়ে এখনো অস্টিন কোন কথাই বলেননি।

সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে ২০ বছরেরও বেশি সময় ধরে আফগানিস্তানের সেনা অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও এই অভিযানের সফলতা এখন প্রশ্নবিদ্ধ। এছাড়াও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ১ মে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। তাই আনুষ্ঠানিক ঘোষণা না এলেও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর আফগানিস্তান সফরে যে এই আলোচনাই হবে তা আঁচ করতে পারছেন সবাই।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension