গণমাধ্যমযুক্তরাষ্ট্র

ভুয়া সংবাদ প্রচারে ৭৮৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ

মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে ভুয়া সংবাদ প্রচারের কারণে ৭শ ৮৭ দশমিক ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হলো। ভোটিং মেশিন প্রস্তুতকারী সংস্থা ডমিনিয়নকে এই ক্ষতিপূরণ দিয়ে তাদের মানহানি মামলা থেকে শেষ মুহূর্তে রেহাই পেয়েছে ফক্স নিউজ।

পাশাপাশি ভুল তথ্য প্রচারের কথাও স্বীকার করেছে ফক্স নিউজ। মঙ্গলবার মোটা অংকের এই সমঝোতার মাধ্যমে মামলার নিষ্পত্তি ঘটায় তারা।

এদিন শুনানির ঠিক আগ মুহূর্তে ডমিনিয়নের দাবিকৃত অর্থের প্রায় অর্ধেক ৭৮৭ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয় ফক্স নিউজ।

শেষ মুহূর্তে ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে মামলা সমঝোতা হওয়ায় ফক্স নিউজের কর্তাব্যক্তিদের আর আদালতে দাঁড়াতে হচ্ছে না।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ফক্স নিউজ দাবি করেছিল, ভোটিং মেশিনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি হয়েছে। এর জেরেই ফক্সের বিরুদ্ধে মামলা করেছিল ডমিনিয়ন।

কোম্পানিটির দাবি, ফক্স নিউজের মতো জনপ্রিয় গণমাধ্যম থেকে এমন খবর প্রচারের কারণে তাদের ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়েছে। এ জন্য তারা ১ দশমিক ৬ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension