
গোলাপ মাহমুদ সৌরভ
আকাশপানে চাঁদ উঠেছে
ঈদ এলো রে ভাই,
বছর ঘুরে রোজা এলে
এই আনন্দ পাই।
চারদিকে ঈদের আমেজ
নতুন কেনাকাটা,
শপিং মলে ভিড় জমেছে
যায় না যে ভাই হাঁটা।
রোজার শেষে খুশি এলো
বাঁকা চাঁদের হাসি,
হিংসা বিদ্বেষ ভুলে যেন
সুখ রাশি রাশি।
ঈদের খুশি বিলিয়ে দিও
এতিম দুঃখীর মাঝে,
তাদেরও যে ইচ্ছে করে
ঈদ আনন্দে সাজে।



