প্রধান খবরভারত

ভোট মিটতেই মমতার বাড়িতে আসছেন চন্দ্রবাবু

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ভোট শেষ। এবার ভোট পরবর্তী রাজনেতিক সমীকরণের পালা। এরই মধ্যে বুথ ফেরত সমীক্ষায় জোর ধাক্কা খেয়েছে মহাজোট।

এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে ছুটে আসছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। মহাজোটের রণকৌশল ঠিক করতেই এই রাজ্যে আসছেন তিনি। সোমবার বিকেল সাড়ে ৪টেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হবে বৈঠক।

এর আগে রাহুল গান্ধী, অখিলেশ, সীতারাম ইয়েচুরি সহ অন্যান্য দলের নেতৃত্বের সঙ্গেও দেখা করেছেন চন্দ্রবাবু। ভোটের ফলাফল বেরনোর পর যাতে বিরোধী জোট শক্তিশালী হয়, তার জন্যই এইসব বৈঠক বলে মনে করা হচ্ছে।

শেষ দফা ভোটের আগেই রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করার পর লখনউ উড়ে যান মায়াবতী ও অখিলশের সঙ্গেও দেখা করতে৷ ৭০ মিনিট বৈঠক করার পর অখিলেশ টুইট করেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি চন্দ্রবাবু নাইডুকে লখনউতে স্বাগত৷ চন্দ্রবাবু নাইডু অখিলেশ এবং মায়াবতী উভয়কে বাক্সে ভরা আম উপহার দেন৷ তবে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তাদের বৈঠকের ব্যাপারে সংবাদ মাধ্যমকে কিছু জানাননি৷

তিনি দেখা করেন এনসিপি নেতা শরদ পওয়ার, লোকতান্ত্রিক জনতা দলের নেতা শরদ যাদব এবং সিপিআই নেতাদের সঙ্গে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension