ভারত

মণিপুরকে ‘অশান্ত অঞ্চল’ ঘোষণা, ইন্টারনেট বন্ধ

নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। গত মঙ্গলবার আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় গতকাল বুধবার পুরো মণিপুরকে অশান্ত এলাকা ঘোষণা করেছে রাজ্য সরকার। এ ছাড়া ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

রাজ্য সরকারের ঘোষণায় বলা হয়েছে, ‘বিভিন্ন চরমপন্থী ও বিদ্রোহী গোষ্ঠীর হিংসাত্মক কার্যকলাপের কারণে পুরো মণিপুর রাজ্যে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সশস্ত্র বাহিনী প্রয়োজন। সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজ্য প্রশাসনের সক্ষমতা বিবেচনায় আগামী ছয় মাসের জন্য মণিপুরকে অশান্ত এলাকা ঘোষণা করা হলো।’

প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর গত সপ্তাহে রাজ্যে ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু হয়। এর কয়েক দিন না যেতেই পুনরায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো।

মুখ্যমন্ত্রী বিরেন সিং বলেছেন, ‘রাজ্যবাসীকে আশ্বস্ত করতে চাই—অপরাধীদের ধরতে একসঙ্গে কাজ করছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার।’
এরই মধ্যে দুই যুবক হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে দেওয়া হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে, এএফপি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension