আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ইসরাইলের হস্তক্ষেপ বিপজ্জনক হবে: ইরান

মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের হস্তক্ষেপ বিপজ্জনক হবে এবং এই ক্ষতির দায়ভার সম্পর্ক স্থাপনকারীদেরকেই নিতে হবে বলে হুশিয়ার করেছে ইরান।

সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং ইসরাইলের মধ্যকার সম্পর্কের বিষয়ে দেশটির সরকারি মুখপাত্র আলী রাবেই এক সংবাদ সম্মেলনে এ হুশিয়ারি দিয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আরব দেশগুলোকে বাধ্য করতে শক্তি প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের উপস্থিতিতে ইসরাইলের সঙ্গে বিতর্কিত এক চুক্তিতে স্বাক্ষর করে আমিরাত ও বাহরাইন। এ চুক্তিকে ‘মধ্যপ্রাচ্যে নতুন ভোর’ হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্প।

এটাকে ‘শান্তি চুক্তি’ অভিহিত করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘এই দিনটি ইতিহাস পরিবর্তনের ক্ষণ, শান্তির নতুন দিগন্তের সূচনা।’ কিন্তু এই চুক্তিকে ‘পিঠে ছুরির মারা’র সঙ্গে তুলনা করে এর কঠোর নিন্দা জানিয়েছে ফিলিস্তিন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension