খেলা

মনোজ-হনুমার মেগা ইনিংসে জিতল ভারত ‘বি’

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : কাজে এল না দীনেশ কার্তিকের ৯৯ রানের ইনিংস৷ মনোজ-হনুমার চওড়া ব্যাটে দেওধর ট্রফির প্রথম ম্যাচে ভারতীয় এ দলকে হারাল ভারতীয় বি দল৷

টুর্নামেন্টের প্রথম ম্যাচে নির্ধারিত পঞ্চাশ ওভারে মনোজ-হনুমার ব্যাটে ভর করে আট উইকেট হারিয়ে ২৬৮ রান তোলে ভারতীয় বি দল৷ হনুমা নটআউট থাকে ৮৭ রানে৷ মনোজের ব্যাট থেকে এসেছে ৫২ রান৷ শুরুতে ভারতীয় বি দলের ইনিংসের হাল ধরেন মায়াঙ্ক আগারওয়াল৷ তাঁর ব্যাট থেকে এসেছে ৪৬ রান৷

২৬৯ রান তাড়া করতে নেমে শুরুতেই পৃথ্বীকে ৭ রানে সাজঘরে ফেরান শাহবাজ নাদিম৷ পরের বলেই করুন নায়ারকে শূন্য রানে ফেরান বাঁ-হাতি স্পিনার৷ একসময় ৮৭ রানে ভারতীয় এ দলের পাঁচ উইকেট পরে যায়৷ এরপর দীনেশে ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা৷ ১১৪ বলে ৯৯ রানের ইনিংস খেলেন কার্তিক৷ তাঁকে যোগ্য সংগত দেন অলরাউন্ডার অশ্বিন৷ ৫৪ রানে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অ্যাশ৷

যদিও হার বাঁচাতে পারেনি ভারতীয় এ দল৷ নাদিমের তিন উইকেট ও মার্কান্ডের চার উইকেট ভারতীয় এ দলের ব্যাটিংয়ে জোর ধাক্কা দেয়৷ নির্ধারিত ৫০ ওভারের কোটা পূরণের আগেই ২১৮ রানে অলআউট হয় দীনেশরা৷ ভারতীয় বি দল জেতে ৪২ রানে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension