প্রবাস

মন্ত্রী জনাব শাহাব উদ্দিন এমপি’র নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন

রূপসী বাংলা প্রবাস ডেস্ক:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন, এমপি, আজ ২১ মার্চ ২০১৯ নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুননেসা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে স্বাগত জানান।

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে মাননীয় মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নের্তৃত্বে বাংলাদেশ সার্বিকভাবে সমৃদ্ধি অর্জনের মাধ্যমে তাঁর সঠিক লক্ষ্যে এগিয়ে চলছে। তিনি আরো বলেন প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতিসাধনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে আরো বেশী করে বিনিয়োগের জন্য প্রবাসীদের অনুরোধ জানান। এ সময় তিনি সরকারের বিভিন্ন সাফল্যগাঁথা অর্জন সমুহ তুলে ধরেন এবং দেশের কল্যাণে একযোগে কাজ করার আহবান জানান। মাননীয় মন্ত্রী জনাব শাহাব উদ্দিন প্রবাসীদের কনস্যুলার সেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের দৃঢ় প্রতিজ্ঞার কথা উলে¬খ করেন। বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ এর বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য মাননীয় মন্ত্রী কনস্যুলেটে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের আহবান জানান।

কনসাল জেনারেল সাদিয়া ফয়জনুননেসা মন্ত্রীকে কনস্যুলেট এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দেন এবং কনস্যুলেট এর কার্যক্রম পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। মন্ত্রী অপেক্ষমান কনস্যুলার সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন এবং কয়েক জন সেবাপ্রার্থীকে নিজ হাতে পাসপোর্ট হস্তান্তর করেন।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি জনাব তারেক মোঃ আরিফুল ইসলাম এবং উচ্চ পদস্থ অন্যান্য কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। উলে−খ্য, মাননীয় মন্ত্রী ওয়াশিংটন ডিসি-তে গুরুত্বপূর্ণ সরকারী কার্যক্রমে অংশগ্রহণের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension