প্রধান খবরভারত

মমতাকে সাদ্দাম হুসেনের সঙ্গে তুলনা করলেন বলি অভিনেতা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: মঙ্গলবার বিদ্যাসাগর কলেজের সংঘর্ষ নিয়ে জল্পনা তুঙ্গে। একে অপরকে দোষারোপ করে যাচ্ছে বিজেপি ও তৃণমূল। এরই মধ্যেই একের পর এক ট্যুইট আসছে এই ইস্যুতে।

মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে ইরাকের এককালের একছত্র রাষ্ট্রনেতা সাদ্দাম হুসেনের সঙ্গে তুলনা করলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়।

বিবেক এদিন সাদ্দামের সঙ্গে মমতার তুলনা করে টুইট পোস্ট-এ লেখেন,’ আমি বুঝছি না শ্রদ্ধেয় দিদি এরকম সাদ্দাম হুসেনের মতো ব্যবহার কেন করছেন!’ বিবেক দাবি করেন, বাংলায় গণতন্ত্র ‘একনায়ক দিদি’র আওতায় ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে।

মঙ্গলবারের কলকাতার অশান্ত ছবি ঘিরে রীতিমত আতঙ্কে বাংলা। অমিত শাহের রোড শো ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রাজ্যরাজনীতি আপাতত উত্তপ্ত। বিদ্য়াসাগর কলেজে ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙা থেকে শুরু করে বাইকে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার প্রেক্ষাপটে গত রাত থেকেই কলকাতা থেকে একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে নাম উঠে এসেছে এক বিজেপি নেতারও।

বিবেক ওবেরয় এদিন ছবি বিকৃতিকাণ্ডে প্রিয়ঙ্কা শর্মা ও কলকাতায় মূর্তিভাঙার ঘটনায় তেজেন্দ্র বাগ্গার গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন।

বলিউডে মোদীর বায়েপিকের প্রযোজক সন্দীপ সিংও ১৪ মে একটি টুইট পোস্ট-এ মমতাকে আক্রমণ করেছেন। সেখানে তিনি মমতাকে ‘মহিলা দাউদ ‘ বলে কটাক্ষ করেন। সঙ্গে প্রিয়ঙ্কা শর্মার গ্রেফতারিরও প্রতিবাদ করেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension