খেলা

মহিলাদের ত্রিদেশীয় টি-২০ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে হার ভারতের

রূপসী বাংলা ডেস্ক:মহিলাদের ত্রিদেশীয় টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে হেরে গেল ভারতীয় দল। একদিনের সিরিজেও ভারতকে ৩-০ হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। ফলে এবারের ভারত সফরে এখনও পর্যন্ত অপরাজিত মেগ ল্যানিংয়ের দল।

এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার স্মৃতি মন্ধানার ৪১ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে ৫ উইকেটে ১৫২ রান করে ভারতীয় দল। তবে সহজেই সেই রান টপকে যায় অস্ট্রেলিয়া। এটাই টি-২০ ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান তাড়া করে জয়। বাংলার পেসার ঝুলন গোস্বামী ৩০ রান দিয়ে ৩ উইকেট নিলেও, অন্য বোলাররা ভাল পারফরম্যান্স দেখাতে না পারায় জয় পেল না ভারত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension