
ভারত
মাংস ছেড়ে ঘাস খাচ্ছে বাঘ
ভারতে সম্প্রতি একটি বাঘ প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে মাংস ছেড়ে ঘাস খেতে শুরু করেছে। বাঘের ঘাস খাওয়ার সে ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, বনে ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে বাঘ। ভারতের সাতপুরা টাইগার রিজার্ভ থেকে এই ভিডিও ধারণ করা হয়। সেখানকার কর্তৃপক্ষ তাদের ইনস্টাগ্রামে ওই ভিডিও আপলোড করার পর তা ভাইরাল হয়।
সাতপুরা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ জানিয়েছে, খাবার সহজে হজম করার জন্য অনেক সময় বাঘ নরম ঘাস খেয়ে থাকে। কয়েকজন প্রাণী বিজ্ঞানী বাঘের ঘাস খাওয়ার পেছনে একই কারণ রয়েছে বলে জানিয়েছেন।
এদিকে, বাঘের ঘাস খাওয়ার ওই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই এই ঘটনাকে অদ্ভূতপূর্ব বলে উল্লেখ করেছেন। তবে বাঘের ঘাস খাওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও এমন ঘটনার শিরোনামে এসেছে।



