
বাংলাদেশ
মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১আহত ২৫
ঢাকা প্রতিনিধি:মানিকগঞ্জের ঘিওরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আব্দুস ছালাম (৪৫) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন ও আহত ২৫ জন।
বুধবার ( ১৪ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের জোকা এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুস ছালাম হরিরামপুর উপজেলার মাচাইন এলাকার গেন্দু প্রামাণিকের ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, আরিচা ঘাট এলাকা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীসেবা পরিবহনের নোয়াখালী -ব- ৪১৫৯ নামক একটি লোকাল বাস জোকার এলাকার জুলনাস সিএনজি পাম্পের ১০০ গজ পূর্বে মহাসড়কে অবস্থিত ব্রীজ পার হয়ে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন এক বাসযাত্রী ও আহত হয় কমপক্ষে ২৫ জন। দুর্ঘটনাটি ঘটার পর স্থানীয় ও পুলিশের সহায়তায় যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ ইয়ামিনি উদ দৌল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন ও ৩ জন যাত্রীর অবস্থা আশংকাজনক এছাড়াও অনেক যাত্রী আহত হয়েছেন। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়ে।
এ ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছেন বলে জানান তিনি।



