
বাংলাদেশ
মানিকগঞ্জে ১ কেজি গাজাসহ আটক ১
মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার মধ্য গোলড়া এলাকা থেকে ১ কেজি গাজাসহ রহিম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২২ শে ফেব্রুয়ারি ভোরের দিকে এই অভিযান পরিচালনা করে সাটুরিয়া থানা পুলিশ। এসময়ে ১ নারীসহ ৪ মাদক ব্যাবসায়ী পালিয়ে যায়।
সাটুরিয়া থানার এসআই আব্দুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্য গোলড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বাঁশঝাড়ের নিচে বসে এক নারীসহ আরো ৪ জন গল্প করছিলেন। তাদের সন্দেহ হলে রহিমের শরীরে তল্লাশি চালিয়ে ১ কেজি গাজা পাওয়া যায়। পরে রহিমকে গাজাসহ আটক করে সাটুরিয়া থানায় নিয়ে আসা হয়।
সাটুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃআমিনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় রহিম সহ ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তিনি আরোও জানান, অভিযান পরিচালনা করার সময় এক নারীসহ ৪ মাদক ব্যাবসায়ী পালিয়ে যায়।



