বাংলাদেশ

মানিকগঞ্জে ৪৮ ঘন্টা পরিবহণ ধর্মঘট ডাকার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ঢাকা প্রতিনিধি:মানিকগঞ্জের ঢাকা -আরিচা মহাসড়কের মানিকগঞ্জ রুটে আগামীকাল  বুধবার থেকে ৪৮ ঘন্টা পরিবহণ ধর্মঘট ডাকার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন।

মঙ্গলবার (২৭মার্চ)দুপুরের দিকে মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে এ প্রতিবাদ সভার আয়োজন করে জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস,অটো টেম্পু ওনার্স গ্রুপ ও জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন।

প্রতিবাদ সমাবেশে পরিবহন মালিক-শ্রমিক ছাড়াও জেলা আওয়ামীলীগের  নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তরা পরিবহণ ধর্মঘট ডাকার প্রতিবাদ জানিয়ে রাজপথে তা প্রতিহতের ঘোষণা দেন।

মানিকগঞ্জে পরিবহন সেক্টরের নিয়ন্ত্রনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন যাবৎ।দ্বন্দ্বের জের ধরে একপক্ষ ঢাকা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে বুধবার থেকে ৪৮ ঘন্টার পরিবহণ ধর্মঘট ডেকেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension