বাংলাদেশ

সিংগাইরে গাড়ি চাপায় কৃষি অধিদপ্তরের ১ কর্মকর্তা নিহত

ঢাকা প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে গাড়ি চাপায় এস. এম কুদ্দুসুর রহমান (৫০) নামে ১ কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরের দিকে হেমায়েতপুর সিংগাইর মহাসড়কের কিটিংচর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত কুদ্দুসুর সিংগাইর উপজেলা কৃষি অধিদপ্তরের সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ও একই উপজেলার খাসেরচর লাঙ্গলিয়া গ্রামের কেরামত আলীর ছেলে।
উপজেলা কৃষি অফিসার মোঃ টিপু সুলতান স্বপন জানান,  মঙ্গলবার সকাল ৯ টার দিকে কুদ্দুসুর মাঠ পরিদর্শনে উপজেলার জমির্ত্তা ইউনিয়নে যান। মাঠ পরিদর্শন শেষে দুপুর ১ টার দিকে মোটর সাইকেল যোগে ফেরার পথে  কিটিংচর এলাকা থেকে একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে একটি সিএনজি চালকের সহায়তা নিয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক মৃত  ঘোষনা করেন।
সিংগাইর থানা পুলিশের (ওসি) খন্দকার ইমাম
হাসান জানান, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তার পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension