
মান্দায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
এম.এ রাজ্জাক নওগাঁ: শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে মান্দা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৭ নভেম্বর বেলা ১১টায় মান্দা মান্দা উপজেলা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন, মান্দা উপজেলা জেলা নিবার্হী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক । তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস আমাদের গৌরবের একটি দিন। এবারের দিবসটি ৫০ বছরের। আমরা ১৮ মাসের ঐ স্থবিরতা সবখানি কাটিয়ে উঠতে না পারলেও আগের তুলনায় অনেকটা ভালো অবস্থানে। তার জন্যে ডিসেম্বরে মহান বিজয় দিবসসহ ও শহীদ বুদ্ধিজীবী দিবস অনুষ্ঠানের আয়োজন করার একটা প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। আশা করি, আমাদের সকলের প্রচেষ্টায় ১৬ ডিসেম্বরে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে পারব। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর পালন এবং মহান বিজয় দিবস উদযাপনে জাতীয়ভাবেই আমাদের কর্মসূচি পাঠানো হয়েছে। সেটিকে সমন্বয় করে আমরা মান্দা উপজেলাতে করতে যাচ্ছি।
তিনি বলেন, ১৬ ডিসেম্বরের কর্মসূচির মধ্যে রয়েছে, জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি এবং এর পর পুষ্পস্তবক অর্পন করা হবে। পুষ্পস্তবক অর্পণের ক্ষেত্রে আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উপজেলার অঙ্গীকার পাদদেশে তা হবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর একেক করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনীতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো অঙ্গীকারে পুষ্পস্তবক অর্পণ করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গতবারের থেকে একটু বাড়ালেও সীমিত পরিসরেই কুচকাওয়াজ হবে। এবারও কোনো বদ্ধ জায়গাতে না দিয়ে খোলা জায়গায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হবে। সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও মোনাজাত করা হবে। বিকাল ৩টায় প্রীতি ফুটবল ম্যাচ খেলা হবে। এছাড়াও এ মাসে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যদি বিজয় মেলা অনুষ্ঠিত হয় তাহলে বিজয় মঞ্চে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মান্দা উপজেলা প্রশাসনের আলোচনা সভা হবে আর বিজয় মেলা যদি না হয় তাহলে একাডেমী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী করা হবে। সন্ধ্যায় শিল্পকলায় অথবা মেলামঞ্চে আলোচনাসভা। সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হবে। আলোকসজ্জা যাদের ভালো হবে তাদেরকে পুরস্কৃত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মুক্তিযুদ্ধের ভাস্কর্য অঙ্গীকারের অবস্থা খুবই ভালো আছে । সাহিত্য সাংস্কৃতিক এবং সাংবাদিক ব্যক্তিবর্গ নিয়ে আমরা বসব। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিজয় দিবসে নিয়মনীতি মেনে পতাকা উত্তোলন করতে হবে। এর জন্য কমিটি কাজ করবে। যারা পতাকা উত্তোলনে অনিয়ম অনীহা বা অসম্মান দেখাবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।
উপজেলা নির্বাহি কর্মকর্তার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আফসার ও ইব্রাহিম হোসেন, প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা শিক্ষা অফিসার শাহ আলম শেখ প্রমূখ।
এদিকে এ প্রস্তুতি অনুষ্ঠানে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে কর্মসূচি গ্রহণ করা হয়। ওইদিন সকালে উপজেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া মুক্তি যোদ্ধাদের জন্য নির্মিত স্তম্ভটিতে পুস্পস্তবক অর্পণ এবং পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।



