আঞ্চলিকবাংলাদেশ

মারা গেছেন মুক্তিযুদ্ধা সংগঠক আব্দুর রাজ্জাক

সিলেট জেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি, বিয়ানীবাজার থানা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ মো. আব্দুর রাজ্জাক মারা গেছেন।

বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ৪ পুত্র, দুই কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

’৯০-এর দশকে বিয়ানীবাজারে আওয়ামী রাজনীতির অন্যতম পৃষ্ঠপোষক প্রবীণ এ রাজনীতিকের মৃত্যুর খবরে সিলেট ও বিয়ানীবাজারে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে সাবেক মন্ত্রী, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অনেকে শোক প্রকাশ করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension