প্রধান খবরযুক্তরাষ্ট্র

মার্কিন ইতিহাসে প্রথম নারী সিআইএ প্রধান হ্যাসপেল!

রূপসী বাংলা ডেস্ক:সিআইএ পরিচালক মাইক পম্পেওকে অপসারণের পর সেই পদে স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সংস্থাটির উপ-পরিচালক জিনা হ্যাসপেল। তিনি হতে যাচ্ছেন মার্কিন ইতিহাসের প্রথম নারী সিআইএ প্রধান।
হ্যাসপেল ১৯৮৫ সালে সিআইএ’তে যোগ দেন। পরবর্তী সময়ে একের পর এক উচ্চপদে কর্মরত থেকে নিজের সুদীর্ঘ কর্মজীবন আলোকিত করেন। তিনি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে সংস্থাটির উপ-পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন।
তবে হ্যাসপেলের বিরুদ্ধে সিআইএ’র কর্মকান্ড পরিচালনায় বিতর্কিত ভূমিকার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, সিআইএ’র ‘ব্ল্যাক সাইট’এ যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থিত কারাগারগুলোতে ইসলামি জঙ্গি সংগঠন আল-কায়দা সন্ত্রাসীদের আটকে রাখার সময় হ্যাসপেলের বিতর্কিত ভূমিকার তথ্য-প্রমাণ রয়েছে।
হ্যাসপেলের সিআইএ’র কর্মজীবনের বিবরণীতে দেখা যায়, সিআইএ’র মাঠ পর্যায়ের দায়িত্বপালনকালে বিভিন্ন দেশে স্টেশন চিফ ছিলেন। তিনি কর্মক্ষেত্রে কৃতিত্বের জন্য প্রেসিডেন্ট পুরস্কারও লাভ করেন। এবিসি নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension