যুক্তরাষ্ট্র

মার্কিন নাগরিকের বিরুদ্ধে আইএসকে সহযোগিতা করার অভিযোগ

সিরিয়ায় তথাকথিত আইএসে যোগ দেওয়ায় ওয়াশিংটনের কৌঁসুলিরা এক মার্কিন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

বুধবার বিচার বিভাগের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। খবর এএফপির।

অভিযোগপত্রে বলা হয়, লিরিম সাইলাজমানি ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে আইএসকে সহযোগিতা করার ষড়যন্ত্র এবং তাদের সরঞ্জামাদি সরবরাহ করে।

আইএস একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বিচার বিভাগ আরও বলেছে, তিনি স্বঘোষিত খেলাফত থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

কসোভোতে জন্মগ্রহণ করা সাইলাজমানি ব্যাপারে দেয়া ওই বিবৃতিতে ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি শেরউইন বলেন, এ বিবাদী একজন মার্কিন নাগরিক। তিনি দেশত্যাগ করে সিরিয়ায় গিয়ে আইএসআইএসে যোগ দেন।

তিনি আরও জানান, তার কর্মকাণ্ডের জন্য আমেরিকান আদালত কক্ষে তাকে এখন কাঠগড়ায় দাঁড় করানো হবে।

বিবৃতিতে বলা হয়, গত বছর যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) সাইলাজমানিকে আটক করে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension