যুক্তরাষ্ট্র

মার্কিন ভাইস প্রেসিডেন্টের চিফ অব স্টাফ সস্ত্রীক করোনা আক্রান্ত

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের চিফ অব স্টাফ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষায় শনিবার করোনা পজিটিভ ধরা পড়ে মার্ক শর্ট ও তার স্ত্রীর।

মাইক পেন্সের মুখপাত্র ডেভিন ও’ম্যালির বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে মার্ক শর্ট করোনাভাইরাসে আক্রান্ত হলেও ভাইস প্রেসিডেন্ট পেন্স নির্বাচনী প্রচার অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফার্স্টলেডি মেলানিয়াসহ তার প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা ইতিমধ্যে করোনায় সংক্রমিত হয়েছেন। এ তালিকায় সবশেষ যুক্ত হলেন মার্ক শর্ট।

এক বিবৃতিতে ডেভিন ও’ম্যালি জানান, মার্ক শর্ট কোয়ারেন্টিন শুরু করেছেন। তার সংস্পর্শে যারা এসেছিলেন, তাদেরও কোয়ারেন্টিনে যাওয়ার পরামর্শ দিয়েছেন শর্ট।

মাইক পেন্স ও তার স্ত্রী পেন্স উভয়ের করোনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ এসেছে। তারা ভালো আছেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension