আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

‘মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শয়তান’ -সোলাইমানির কন্যা

জুমার নামাজের খুতবার আগে দেওয়া বক্তব্যে সোলাইমানির কন্যা জয়নাব শপথ নিয়ে বলেছেন, আমার বাবা কাসেম সোলাইমানি গোটা বিশ্বকে আবারও দেখিয়ে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শয়তান।’ তিনি বলেন, ‘মার্কিন হামলায় নিহত ইরানের ক্ষমতাধর শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির কন্যা জয়নাব বলেছেন, ‘আল্লাহর শপথ মহাশয়তান আমেরিকার বিরুদ্ধে আজীবন সংগ্রাম চালিয়ে যাব।’

বাবার জন্মশহর কেরমানে জুমার নামাজের খুতবার আগে দেওয়া বক্তব্যে মার্কিন হামলায় নিহত ইরানের ক্ষমতাধর শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির কন্যা এ শপথ নেন তিনি।

পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়, বক্তব্য দেওয়ার সময় প্রথা অনুযায়ী জয়নাবের বাম হাতে অস্ত্র ছিল। ইরানে জুমার নামাজে ভাষণ ও খুতবার সময় পাশে একটি রাইফেল রাখা হয়। সাধারণত বক্তব্য দেওয়ার সময় বক্তা এমন কি খতিব নিজেও রাইফেলটি এক হাত দিয়ে ধরে রাখেন।

এ সময় জয়নাব সোলাইমানি তার বাবার প্রতি কোটি কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভিড়ের চাপে পদদলিত হয়ে মৃতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান।

জয়নাব বলেন, তার বাবাকে হত্যা করে আমেরিকা সবচেয়ে বড় বোকামি করেছে। কারণ এর ফলে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইসলামি প্রতিরোধ সংগ্রাম দুর্বল হয় নি বরং গোটা বিশ্বের স্বাধীনচেতা মানুষ ও যুবসমাজ জেগে উঠেছে এবং নিজেদের মধ্যে ঐক্য আরও জোরদার হয়েছে।

তিনি বলেন, আমার বাবা কাসেম সোলাইমানি গোটা বিশ্বকে আবারও দেখিয়ে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শয়তান। এক সোলাইমানির শাহাদাতের পর হাজার হাজার সোলাইমানি প্রতিশোধ নিতে হোয়াইট হাউসের দিকে যেতে প্রস্তুত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension