প্রবাস

মালয়েশিয়ায় দুই বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

মালয়েশিয়ার মেলাকা রাজ্যের আলোর গাজাহ এলাকার দুরিয়ান তুঙ্গাল টামান চেম্পাকা ২–এর একটি ভাড়া বাসা থেকে দুই বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৭টার দিকে ঘটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম কসমো জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—দুজনের মধ্যে পারিবারিক কলহের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যার পর ছোট ভাই আত্মহত্যা করেন।

প্রতিবেশী মুহাম্মদ জুহাইলি মোহদ জিন (৩১) বলেন, সন্ধ্যা ৬টার দিকে আমরা তাদের ঘরে ঝগড়ার শব্দ শুনতে পাই। কিছুক্ষণ পর তাদের এক রুমমেট ফিরে এসে দেখেন একজন রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, আরেকজন শোবার ঘরে অচেতন।

তিনি জানান, ওই দুই বাংলাদেশি নিজেদের ভাই হিসেবে পরিচয় দিতেন।

জানা গেছে, নিহতদের মধ্যে একজনের স্ত্রী ইন্দোনেশিয়ান নাগরিক, যিনি দুই সপ্তাহ আগে সন্তানকে নিয়ে চলে গিয়েছিলেন। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন, কারণ তিনি স্ত্রীকে কাজ করতে দিতে চাইতেন না।

জুহাইলি বলেন, তিনি সব সময় খুব ভদ্র ছিলেন, প্রতিদিন দেখা হলে সালাম দিতেন। হয়তো মানসিক চাপে কিছু একটা ঘটেছে।

দুজনই কাছাকাছি একটি নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন। রাত পৌনে ১১টার দিকে ফরেনসিক তদন্ত শেষে পুলিশ লাশ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মেলাকা পুলিশের প্রধান দাতুক দজুলখাইরি মুখতার জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension