আন্তর্জাতিক

মায়ানমারে বিক্ষোভ করলে মাথায় গুলির নির্দেশ

মায়ানমারে শনিবার পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। এ দিন বিক্ষোভ করলে মাথায় গুলি চালানোর কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

প্রতিবাদকারীদের উদ্দেশ করে বলা হচ্ছে, সরকার বিরোধী বিক্ষোভের সময় মাথায় গুলি করা হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মায়ানমারের রেডিও ও টেলিভিশনে এ বার্তা প্রচার করা হচ্ছে।

তবে প্রতিবাদকারীরাও সশস্ত্র দিবসে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে। সামরিক প্যারেড চলাকালে তারা বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে।

শুক্রবার দেশটিতে চলমান বিক্ষোভের সামরিক জান্তার গুলিতে আরও নয় ব্যক্তির নিহতের খবর পাওয়া গেছে।

মায়ানমারে ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। দেশটির নেত্রী অং সান সু চিসহ শীর্ষ পর্যায়ের রাজনীতিকদের বন্দী করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা হয়েছে একাধিক অভিযোগ।

এর পর থেকে দেশটিতে চলছে বিক্ষোভ। এ পর্যন্ত সহিংসতায় তিন শতাধিক প্রতিবাদকারী নিহত হয়েছে।

এ দিকে অভ্যুত্থান ও বিক্ষোভ দমনে সহিংসতা নিয়ে আন্তর্জাতিক চাপ থাকলেও মায়ানমারের সেনারা তা বরাবরই অগ্রাহ্য করে যাচ্ছে। দেশটির বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞার ঘোষণাও এসেছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension